জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল


জুলাই স্মৃতি জাদুঘরকে বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জাদুঘরটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাঁর ভাষায়, এটি নিছক একটি স্থাপনা নয়।


অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকেই। ভবিষ্যতে কখনো পথ হারিয়ে ফেললে এই জায়গা থেকেই আবার নতুন করে যাত্রা শুরু করা যাবে বলে মন্তব্য করেন তিনি।


তাঁর মতে, জুলাই স্মৃতি জাদুঘর একসময় দেশের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।


দেশের তরুণদের উদ্দ্যেশ্যে  সাবেক এই প্রধান উপদেষ্টা বলেন, এই স্মৃতির ইতিহাস রচনায় তাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। নতুন বাংলাদেশ গঠনের কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি উপস্থিত সবাইকে প্রতি বছর অন্তত একবার জাদুঘরটি ঘুরে দেখার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।


এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরও অনেকে।


এর আগে সকালে গণভবনে গড়ে তোলা জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।