স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

 

নেত্রকোনায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদযাপনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

 

নিহত দীপ্ত চৌধুরী (২৩) নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা এবং বাদল চৌধুরী শিউলী রায় দম্পতির একমাত্র সন্তান।

 

পরিবার, প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে - গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। খেলা শেষে শহরে স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল বের হলে দীপ্ত সেটির ছবি ভিডিও ধারণের উদ্দেশ্যে শহীদ মিনার মোড়সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।

 

সময় অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নিচে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, রাত সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় দীপ্তকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার নাক কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলেও জানান তিনি।

 

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দীপ্তের মামা সংস্কৃতিকর্মী সুব্রত রায় বলেন, আর্জেন্টিনার জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।