স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


ফুটবলের বিশ্বমঞ্চে বিরল এক গল্প লিখছে নরওয়ে। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যে তিন ফুটবলার নরওয়ের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন, ৩২ বছর পর ২০২৬ বিশ্বকাপে তাদের সন্তানরাই দেশের প্রতিনিধিত্ব করছেন। 


১৯৯৪ সালে নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলেছিলেন আলফি-ইঙ্গে হালান্ড, গোরান সোরলথ ও এরিক থরস্টভেড। এবার সেই ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে মাঠে নামছেন তাদের সন্তান—আর্লিং হালান্ড, আলেকজান্ডার সোরলথ ও ক্রিস্টিয়ান থরস্টভেড। 


একই দেশের হয়ে বাবা ও ছেলের বিশ্বকাপ খেলার ঘটনা ফুটবলে খুবই বিরল। আর নরওয়ের ক্ষেত্রে একই বিশ্বকাপে তিনটি এমন প্রজন্মের ধারাবাহিকতা ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। 


১৯৯৪-এর স্মৃতি থেকে ২০২৬-এর স্বপ্ন—নরওয়ের নতুন প্রজন্ম এখন লিখতে চায় নিজেদের নতুন ইতিহাস। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন বিশ্বসেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড।