তবু জানে কি পৃথিবীর কোনো প্রাণী?
উন্মাদ কিশোর পেয়ে গেল তারে অতি অল্পে;
মানুষ যা খোঁজে সমগ্র জীবন,
সহস্রাব্দের প্রতি গল্পে।
রুমিরা ক্লান্ত কিরগিজ বনে,
আদহামের ছেলে ত্যাজে রাজসিংহাসনে,
বসরীরা হাঁসফাঁস মরুদ্যানে,
তবু তারে পেয়েছিল কি এই সহজ অঘ্রাণে?
বাংলার আলোবোল উদাস কিশোর!
তবু তারে টেনে নিলো রাজাধিরাজ, মহারতনে!
আশ্রয় দিল তারে পবিত্রতম নীড়ে।
মানুষ যা খুঁজে শতাব্দী জুড়ে!
পৃথিবীর কোন প্রাণী কি তা জানে?