স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ১১ টায় শুরু হওয়া ৩ ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ২ ওভারে কোনো রান না তুলেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার এর ৩ ব্যাটসম্যান।
আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রথম ওভারের ৪র্থ বলে মাথিউ শর্টকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ।
২য় ওভার বল করতে এসে প্রথম বলেই কুপার কনোলিকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। ওভারের শেষ বলে ম্যাট রেনশও ফেরেন উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে। ৩ ব্যাটারই ফেরেন কোনো রান না করেই।

আপাতত জস ইংলিস ও এলেক্স ক্যারি চাপ সামাল দেয়ার চেষ্টা করছেন।
আজ দুই দলই একটি দলে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সাইফ হাসানের বদলে বাংলাদেশ দলে ঢুকেছেন সৌম্য সরকার। অপরদিকে অলরাউন্ডার লিয়াম স্কট কে বসিয়ে বোলার রাইলি মেরেডিথকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।