আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইম ক্রনিকল 


ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধিদলের প্রধান বলেছেন, সাম্প্রতিক সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) মূলত যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা।


বুধবার আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি ইরানি জনগণের প্রতিরোধ ও সক্ষমতার প্রতিফলন। তার দাবি, যুদ্ধ চলাকালে ইরানের সামরিক ও কৌশলগত শক্তি যুক্তরাষ্ট্রকে সমঝোতার পথে আসতে বাধ্য করেছে।


তিনি আরও বলেন, লেবাননে যুদ্ধবিরতি ও সংঘাতের অবসান ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৪ জুন ইরান ও যুক্তরাষ্ট্র যে সমঝোতায় পৌঁছায়, তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল বলে জানান তিনি।


গালিবাফের ভাষ্য, ইরানের প্রতিরোধের কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়িত হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক পরাজয়ের বার্তা বহন করে।


তবে গালিবাফের এ মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।