ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেটে ছাত্রলীগের ব্যানার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ফটকে বাংলাদেশ ছাত্রলীগ( নিষিদ্ধ ঘোষিত) কর্তৃক ব্যানার টাঙানো হয়।
ব্যানারে সদ্যপ্রয়াত আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি উঠে আসে।
শুক্রবার (০৫ জুন), সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ছাত্রলীগ কর্মী শেখ মোহাম্মদ নাইম এর ব্যানার টাঙানোর বিষয়টি ছাত্রলীগের বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশের পর বিষয়টি আলোচনার জন্ম দেয়।