শিবগঞ্জ প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল


বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার তেঘড়ি মহল্লায় ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নয়ন প্রামানিক, যিনি স্থানীয়ভাবে ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

 

ভুক্তভোগী জানান, চাম্পা জাতের কলাগাছগুলো অনেক যত্ন নিয়ে লাগানো হয়েছিল। গাছগুলোতে কলাও ধরেছিল।

 

তাঁর ভাষ্য অনুযায়ী, সোমবার রাতের কোনো এক সময় শত্রুতাবশত গাছগুলো কেটে বিনষ্ট করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

 

শিবগঞ্জ থানায় বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তথ্যসূত্র: শিবগঞ্জ থানা ভুক্তভোগীর বক্তব্য