জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল

 

বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই; পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংও গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে।

 

আজ ২৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফোনালাপে বিশেষভাবে গুরুত্ব পায় জ্বালানি বিনিয়োগ খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি।

 

বাংলাদেশে চলমান গ্যাসসংকটের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে সহায়তার অনুরোধ জানান তিনি।

 

জ্বালানি ছাড়াও ফোনালাপে উঠে আসে বিনিয়োগ-সংক্রান্ত একাধিক বিষয়। দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে টেলিকম খাতের বড় প্রতিষ্ঠান আক্সিয়াটার চলমান বিনিয়োগের অগ্রগতি এবং এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়ও আলোচনায় স্থান পায়।

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিতের নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর সরকার।