জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল ও কলেজগুলো খুলছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি ৪ জুন পর্যন্ত ছিল। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।

তবে মাদ্রাসাগুলোতে ছুটি আরও এক সপ্তাহ বেশি থাকছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১১ জুন পর্যন্ত ছুটি চলবে এবং ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে।