স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অস্ত্রধারী মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় অস্ত্রধারীরা হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক কারবারি আহত হন।
পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করা হয়েছে।
তথ্যসূত্র: পুলিশ