নিজস্ব প্রতিবেদক। ক্রাইম ক্রনিকল
ফরিদপুরের সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ওই নারী (৪২) নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় তার একমাত্র মেয়ের স্বামী বিপ্লব মাতুব্বর (২৫) বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (নি.) মো. আশরাফুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সদরপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে।