বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল

 

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো একক নায়ক হিসেবে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

 

তাঁর নতুন সিনেমাআওয়ারাপন মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় এই কীর্তি গড়ে। ছবিটির বৈশ্বিক আয় ইতিমধ্যে ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, একক নায়ক হিসেবে এটিই তাঁর প্রথম ১০০ কোটি রুপি আয়ের সিনেমা।

 

যেভাবে এগিয়েছে ছবিটি

মুক্তির পর থেকেই দর্শক সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছেআওয়ারাপন সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও কর্মদিবসগুলোতেও দর্শক-সাড়া ছিল চোখে পড়ার মতো।

 

ভারতের বাইরে পাঁচ দিনে ছবিটির গ্রস আয় পৌঁছেছে ১৫০ কোটি রুপির কাছাকাছি।

 

বক্স অফিস বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ দেখে ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে আয় আরও বাড়বে।

 

পটভূমি

নব্বই দুই হাজারের দশকের শুরুতে বোল্ড অভিনয় ঘনিষ্ঠ দৃশ্যের জন্যসিরিয়াল কিসারতকমা পেয়েছিলেন ইমরান হাশমি। সাম্প্রতিক বছরগুলোতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে সেই ইমেজ থেকে বেরিয়ে এসেছেন তিনি।


২০০৭ সালের জনপ্রিয় ছবিআওয়ারাপন’-এর সিক্যুয়েল এই ছবিটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে