বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।


এ উপলক্ষে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চ্যানেল আই'য়ে প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘ট্রিবিউট টু গুরু আজম খান’। অনুষ্ঠানে অংশ নেবে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড "উচ্চারণ" এর পুনর্গঠিত বর্তমান লাইন-আপ। তারা পরিবেশন করবেন শিল্পীর কালজয়ী বেশ কয়েকটি জনপ্রিয় গান।


অনুষ্ঠানে ব্যান্ড সদস্যরা উচ্চারণের যাত্রা, গান তৈরির নানা গল্প এবং আজম খানের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের অভিজ্ঞতাও তুলে ধরবেন।


এ ছাড়া একই দিন দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে ‘তারকাকথন’ অনুষ্ঠান, যেখানে অতিথি হিসেবে থাকবেন আজম খানের ছোট মেয়ে অরণী খান।