স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেননি। তবে ২০২৬ বিশ্বকাপে এসে যেন আরও ভয়ংকর রূপে ধরা দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।


বিশ্বকাপে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচে এমবাপ্পের অবদান অবিশ্বাস্য— ৯ গোল ও ২টি অ্যাসিস্ট। সর্বশেষ রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে জিতিয়েছেন তিনি। এর আগে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে করেছিলেন দুটি অ্যাসিস্ট, ইরাক ও সেনেগালের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। আর ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে করেছিলেন ঐতিহাসিক হ্যাটট্রিক।


বিশ্বকাপে এমবাপ্পের সর্বশেষ পাঁচ ম্যাচ:

• আর্জেন্টিনা – ⚽⚽⚽

• সেনেগাল – ⚽⚽

• ইরাক – ⚽⚽

• নরওয়ে – 🅰️🅰️

• সুইডেন – ⚽⚽


চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চার ম্যাচে এমবাপ্পের গোল ৬টি, সঙ্গে ২টি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের দৌড়েও তিনি শীর্ষে রয়েছেন।


বিশ্বকাপে এমবাপ্পের ক্যারিয়ারও এখন ইতিহাসের পাতায়। তিনটি বিশ্বকাপে ১৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। শুধুই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৬টি বিশ্বকাপ খেলে ১৯ গোল দিয়ে তার সামনে আছেন। এতে তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোলদাতাদের কাতারে উঠে এসেছেন এবং নকআউট পর্বে ১০ গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এছাড়া বিশ্বকাপে তাঁর সাতটি একাধিক গোলের ম্যাচ—যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক।


বিশ্বকাপে এমবাপ্পের উল্লেখযোগ্য রেকর্ড:

• ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

• ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী (৮ গোল)।

• বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ইতিহাসের দ্বিতীয় ফুটবলার এবং ১৯৬৬ সালের পর প্রথম।

• টানা দুই বিশ্বকাপ ফাইনালে গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার।

• বিশ্বকাপ নকআউট পর্বে সর্বোচ্চ ১০ গোলের মালিক।

• বিশ্বকাপে সাতটি একাধিক গোলের ম্যাচ—ইতিহাসে সর্বোচ্চ।

• চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট।


ফ্রান্সের আক্রমণভাগে উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের সঙ্গে এমবাপ্পের বোঝাপড়া প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপের আরও অনেক রেকর্ড নিজের করে নিতে পারেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।