স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ।
আজ বেলা ১১ টায় মিরপুরে শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। মোসাদ্দেক, শান্ত ও তানজীদ তামিমের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উটকেট হারিয়ে ২৮৪ রান তোলে বাংলাদেশ।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজীদ তামিম। ৪১ বলে তুলে নেন ফিফটি। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছক্কায় ৪৪ বলে করেন ৫৪ রান। এছাড়া নাজমুল হাসান শান্ত খেলেন ৮৬ বলে ৬৭ রানের দারুন এক ইনিংস।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক ৭০ বলে বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। ধ্বংসাত্মক এই ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছয়ে। ৪ বছর পর দলে ফিরে নিজের সেরাটাই দিলেন মোসাদ্দেক হোসেন।

এছাড়া তওহীদ হৃদয় করেন ৩১ এবং শেষদিকে তাসকিন খেলেন ১৬ বলে ২০ রানের এক ক্যামিও ইনিংস।
২৮৫ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই ম্যাথিউ শর্টকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলেন বাংলাদেশের বোলাররা।
এদিন বল হাতেও উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন। ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে তুলে নেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট।
তবে আলাদা করে বলতেই হয় নাহিদ রানার কথা। আজও গতির ঝড় তুলে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেন এই গতি তারকা। আজ তার বলের এভারেজ গতি ছিল ১৪৬ কি. মি. পার ঘন্টা। ১০ ওভার বল করে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই তরুণ। এছাড়া মোস্তাফিজুর রহমান ২ টি ও তাসকিন আহমেদ নেন ১ টি উইকেট।

বাংলাদেশি বোলারদের তোপের মুখে ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি নামলে খেলা আর মাঠে গড়ায়নি। ফলে ডি/এল মেথডে বাংলাদেশ পায় ৮৬ রানের বিশাল এক জয়।
অনবদ্য অলরাউন্ড নৈপূণ্যে ম্যান অফ দ্য ম্যাচের জন্য নির্বাচিত হন ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন।
মিরপুরের প্রথাগত স্পিন সহায়ক 'রাংক টার্নার' উইকেট না বানিয়ে সুবজ স্পোর্টিং উইকেট বানানোয় একদিকে যেমন প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অন্যদিকে এমন উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এই জয় অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।