রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে সংস্কার চায়– এমন দাবিকে ‘স্ক্যাম’ বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।


শুক্রবার (২১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।




পোস্টে নিভা প্রথমে লেখেন, “ধীরে ধীরে আরও স্পষ্ট হবে, নিজেরাই যথেষ্ট।” এখানে ‘নিজেরা’ বলতে এনসিপির কথাই ইঙ্গিত করেছেন বলে তাঁর পোস্টের প্রেক্ষাপট থেকে বোঝা যায়।


এরপর তিনি লেখেন, “স্পষ্ট হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সংস্কার চায়, এটা একটা স্ক্যাম।”


সংস্কারের উদ্দেশ্যে জামায়াতের সঙ্গে একত্র হওয়া এবং সেই লক্ষ্যেই রাজনৈতিক যাত্রা অব্যাহত রাখার বক্তব্যও স্ক্যাম হিসেবে দেখেন নিভা।


তিনি লেখেন, “আর কেউ যদি বলতে চায় যে সংস্কারের জন্য এই গোষ্ঠীর সাথে একত্র হইছে এবং সংস্কারের উদ্দেশ্যেই এই যাত্রা কন্টিনিউ হচ্ছে, এটা আরো বড় স্ক্যাম।”


পোস্টের শেষে তিনি লেখেন, “All mockery shall come to an end.”


নিভার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে এনসিপির অংশগ্রহণ নিয়ে দলটির ভেতরেই প্রশ্ন ও বিরোধিতা রয়েছে। সম্প্রতি এনসিপির সাধারণ সভায়ও জামায়াতের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন নাহিদা সারওয়ার নিভাসহ কয়েকজন নেতা।