স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

 

গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন জবাবদিহিতা প্রতিষ্ঠায় সরকার এগিয়ে চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

 

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়েরশাপলাহলে প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরেন।

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পাঁচ দিন পর, ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকার শপথ নেয়।

 

যেসব উদ্যোগের কথা এলো

মাহদী আমিন জানান, দায়িত্ব গ্রহণের পরপরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১৩ লাখ কৃষক পরিবারের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কৃষকদের জন্যকৃষক কার্ড’, নারীদের জন্যফ্যামিলি কার্ড প্রবাসীদের জন্যপ্রবাসী কার্ডচালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ইমাম, মুয়াজ্জিন অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করার কথাও জানান তিনি।

 

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে সম্প্রতি দুই হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বলে তিনি জানান।

 

শিক্ষা পরিবহন

শিক্ষা খাতে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এবং ফ্রি ওয়াই-ফাই চালুর কথা উল্লেখ করেন মুখপাত্র।

 

যানজট নিরসনে পর্যায়ক্রমে এআই ট্র্যাফিক সিস্টেমের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি জানান।

 

নারীদের যাতায়াতের জন্য শিগগিরই আলাদা পিংক বাস সার্ভিস চালু এবং ঢাকার রাজপথে ২০০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনার কথাও উঠে আসে।

 

আইনশৃঙ্খলা পররাষ্ট্রনীতি

মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বহুল আলোচিত বিভিন্ন মামলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান।

 

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।

 

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেসবার আগে বাংলাদেশনীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ অবস্থান অনুসরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সঞ্চালনা করেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

 

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং