নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল 


 দেশের আইন অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে একযোগে পদত্যাগ করেছেন ১৬ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। পদত্যাগকারীদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।


জানা গেছে, সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।


একযোগে এত সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনাটি আইন অঙ্গনে নানা আলোচনা ও জল্পনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, পদত্যাগের পেছনের কারণ এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।