অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল


নোয়াখালীর সদর উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর ছেলে ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।


নিহত লাইলি বেগমের বয়স হয়েছিল ৪৬ বছর। গ্রেপ্তার দুজন হলেন তাঁর ছেলে সৌরভ হোসেন (২৮) ও শাশুড়ি তফুরা বেগম (৭৫)।


শনিবার (১৫ আগস্ট) বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলি বেগম ও তাঁর ছেলে একই বসতঘরের পৃথক কক্ষে থাকতেন। পরিবারের কর্তা আলমগীর হোসেন গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে একটি চায়ের দোকান চালান।


পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, সৌরভ মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


তথ্যসূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র