স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


নরসিংদীর শিবপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছে।


এলাকার এক নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার শর্তে তাকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করতে বলা হয়েছিল।


সোমবার (২৭ জুলাই) সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করে জানান, দলেরই একাংশের প্ররোচনায় তাকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।


তার দাবি, পাঁচ মাস আগে পা ভাঙায় তিনি এখনো সুস্থ নন, তাই রাতে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, ঈদে ত্রাণ সহায়তা দিতে না পারার জেরেই এই অভিযোগ তোলা হয়েছে।


শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, মিথ্যা প্রমাণিত হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।