স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
সোমবার (৮ জুন) সকালে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না বাজার সংলগ্ন খাল থেকে একটি মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম মোঃ শামীম, বয়স ৪২। তিনি বরগুনা জেলার সদর উপজেলার ২ নং ইউনিয়নের বাসিন্দা। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। এবং এখনো তার অনেক টাকা লাগানো আছে।

গতকাল ৭ ই জুন রাতে নিহত ব্যক্তি গৌরীচন্না বাজারে যান এবং সমিতির খেলায় লটারি জিতেন। পরে বাজারের একটি মুদি দোকানে যান, এর মধ্যে তার মোবাইলে একটি কল এলে সদায় প্যাকেট করতে বলে তিনি অন্য কোথায় চলে যান। এরপরে আর বাজার নিতে আসেননি এবং বাসায় ও যাননি।
পরে আজ সকালে বাজার সংলগ্ন খালে তার মাথা বিহীন লাশ পাওয়া যায়। লাশটি কাদামাটিতে চাপা দেয়া ছিল এবং কচুরিপানা দিয়ে ঢাকা ছিল। লাশের পেট ও কাটা ছিলো। ধারনা করা হয়, লাশ যাতে ভেসে না ওঠে এজন্যই পেট কেটে নাড়িভুঁড়ি বের করা হয়েছে।
এখনো কর্তনকৃত মাথার সন্ধান মেলেনি।
লাশটি হেফাজতে নিয়েছে বরগুনা থানা পুলিশ।