স্পোর্টস ডেস্ক: ক্রাইম ক্রনিকল 


ইংল্যান্ডের অধিনায়ক -কে থামানোর ঘোষণা দিয়েছিলেন ঘানার আলোচিত জাদুকর নানা কওয়াকু বোনসাম। ম্যাচের আগে তার সেই মন্তব্যকে অনেকেই গুরুত্ব দেননি। তবে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।


বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ০-০ গোলে রুখে দেয় ঘানা। এর আগে পানামার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল আফ্রিকার দলটি। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত গোল না খাওয়া কয়েকটি দলের মধ্যে রয়েছে ঘানাও।


ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা কেইন ছিলেন অনেকটাই নিষ্প্রভ। উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। যে একটি ভালো সুযোগ পেয়েছিলেন, সেটিও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।


এর আগে বোনসাম বলেছিলেন, তিনি কেইনের ওপর কাজ করছেন এবং তাকে কীভাবে থামাতে হবে, তা জানেন। ম্যাচের ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—তাহলে কি সত্যিই জাদুর প্রভাব ছিল?


আলোচনাকে আরও উসকে দিয়েছে গ্যালারির কিছু দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘানার কয়েকজন সমর্থক সাদা পাউডার ছিটিয়ে ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে দলের সাফল্য কামনা করছেন। আফ্রিকার কিছু অঞ্চলে প্রচলিত ‘জুজু’ বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে এর মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


ম্যাচ শেষে ইংল্যান্ডের মিডফিল্ডার -ও মজার ছলে বলেন, ‘আমরা গোল করার জন্য সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু কিছুই কাজে আসেনি। জানি না কেন এমন হলো। হয়তো কালো জাদুই মাঠে কাজ করছিল!’


তবে বাস্তবে ম্যাচের ফল নির্ধারণে জাদুর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তারপরও ঘানার দুর্দান্ত রক্ষণভাগের পারফরম্যান্স এবং বোনসামের আগাম মন্তব্য বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে ভিন্ন মাত্রার আলোচনা তৈরি করেছে।