স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

 

আসন্ন লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়েলংমার্চবাস্তবায়ন কমিটির এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

 

যেসব কর্মসূচি ঘোষণা

সভায় জানানো হয়, গত আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এর লক্ষ্য।

 

কর্মসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

 

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর খুলনার কর্মসূচি সড়কপথে হবে। সিলেটের লংমার্চটি হবে রেলপথে।

 

সবগুলো কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

 

প্রস্তুতি দায়িত্ব বণ্টন

বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।

 

সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের নেতাকর্মী দেশবাসীর প্রতি কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয়।

 

বৈঠকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, . এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম মাওলানা মুহাম্মাদ শাহজাহান উপস্থিত ছিলেন।

 

ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি . মো. রেজাউল করিমসহ কেন্দ্রীয় নেতারা এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অংশ নেন।

 

তথ্যসূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী