স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতের একই স্থানে পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব পিপিএম। তিনি জানান, একই স্থানে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ি এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪৪ ধারা জারি গাইবান্ধায়