স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


ঢাকা, ১১ আগস্ট ২০২৬: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি আনোয়ার ইব্রাহিমের দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন।


তারেক রহমান বলেন, “আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।”


তিনি আরও বলেন, “আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, শ্রমবাজার ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনোয়ার ইব্রাহিমের অসুস্থতার সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।