স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল


বিয়ের ৯ দিন পেরিয়ে গেলেও নববধূর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেননি। অসুস্থতার কথা বলে ক্রমাগত 'না' করে আসছিলেন নববধূ। শেষমেশ অভিমানে আত্মহত্যাই করে বসলেন বর।


ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা নামক স্থানে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ১০ দিন আগে বিয়ে করেন তালতলী উপজেলার সোনাকাটার যুবক মামুন। বিয়ের পর থেকেই তিনি নববধূর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য উদগ্রীব হয়ে ছিলেন। কিন্তু নববধূ শারীরিক অসুস্থতাসহ নানা অজুহাত দেখিয়ে ক্রমাগত মানা করে আসছিলেন। 




এভাবে কেটে যায় ৯ টি দিন। অবশেষে গত মঙ্গলবার (৯ জুন) অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যাই করে বসলেন মামুন। 


এদিকে বিয়ের মেহেদির রঙ শুকানোর আগেই স্বামীকে হারিয়ে ভেঙে পরেছেন নববধূ। উৎসবের আমেজ কাটার আগেই এ ঘটনা ঘটায় পরিবারের সদস্যরাও শোকে হতবিহ্বল। এলাকাজুড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।